রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতার ছুরিকাঘাত হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জানা গেছে, নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার স্থান তার টিউশনি বাসার কাছাকাছি। এখনো হত্যার কারণ নিশ্চিত করা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি।”

সর্বশেষ - জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

বৃহস্পতিবার চলাচলে ঢাকাবাসীকে মানতে হবে ডিএমপির বিশেষ নির্দেশনা

প্রস্তাবিত ৭ কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

ইসরায়েল-ইরান সংঘাত: তেহরানে অস্ট্রেলিয়ান দূতাবাস বন্ধ

গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে, জানালেন জ্বালানিমন্ত্রী

ফেসবুক জুড়ে হাদির মৃত্যুর খবর, যা বলছে ইনকিলাব মঞ্চ

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক

‘চিকেনস নেক’ শিলিগুড়ি করিডোরে রাফাল জেট মোতায়েন করল ভারত

প্রধান শিক্ষক নিয়োগে নিয়ন্ত্রণ হারাচ্ছে গভর্নিং বডি

জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন