মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

গুলিবিদ্ধ বিএনপি নেতার খোঁজ নিলেন জামায়াত নেতারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে চট্টগ্রামে তার বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

 

 

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে এরশাদ উল্লাহর বাসায় গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন জামায়াত নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

 

 

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগর কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানার আমির মুহাম্মদ ইসমাঈল, পাঁচলাইশ থানার আমির মাহবুবুল হাসান রুমী এবং চান্দগাঁও থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ চৌধুরী।

এ ছাড়া বিএনপি নেতা জাফর আহমদ ও ইমাদ উল্লাহ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জামায়াত নেতারা এরশাদ উল্লাহর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সর্বশেষ - জাতীয়

পটিয়ায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত

জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ন্যাম বৈঠকে যোগ দিতে উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি মঙ্গলবার

ত্যাগীদের দিয়েই দল গঠনের আহ্বান জয়নুল আবদিন ফারুকের

নারায়ণগঞ্জে বাস খাদে, নারী-শিশুসহ আহত ১০

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে বিএনপি’র দোয়া ও মৌন মিছিল