বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে ডিএমপি সদর দফতরের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো—

  • বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা,
  • প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশ,
  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে কাকরাইল মসজিদ ক্রসিং,
  • অফিসার্স ক্লাব ক্রসিং থেকে মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকা।

ডিএমপি জানিয়েছে, এসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘটসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

সর্বশেষ - শিক্ষা