বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক বিষয় শুনবেন। পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়েও আলোচনা হবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, দেশে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও প্রয়োজনের কথা শুনবেন প্রধানমন্ত্রী।


















