রবিবার , ১ নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

কালিয়াকৈরে পোশাক কারখানার ঝুট গুদামে আগুন, ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তাদের পৌঁছাতে বিলম্ব হচ্ছে। পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে ঘটনাস্থলের দিকে রওনা হয় ইউনিট দুটি।

রোববার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রথমে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসে।

পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের দিকে আবারও রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিট দুটি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।

সর্বশেষ - শিক্ষা