শনিবার , ১০ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দিল্লিতে আইসার জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক, পুলিশের বাস ঘিরে বিক্ষোভ

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১০, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ

 

ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। আটকের পর তাঁকে পুলিশের একটি বাসে রাখা হয়েছে। এ সময় বাসটি ঘিরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতায় আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আইসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় কর্মসূচির স্থান পরিবর্তন করে দিল্লি হাটে নেওয়া হয়েছে।

এদিকে, নয়াদিল্লিতে পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা বজায় রেখেছে। বিক্ষোভের স্থান পরিবর্তন করা হলেও আন্দোলনকারীদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

নেহা বোরাকে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য এবং তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ - শিক্ষা