রবিবার , ১১ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১১, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, সেদিকে সবাইকে মনোযোগ দিতে হবে।

সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। দায়িত্ব পালনের সুযোগ সব সময় পাওয়া যায় না। তাই যে যখন যে দায়িত্বে থাকবেন, সেই সময়টুকু যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন।

সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যেকের হাতে যত দিন সুযোগ রয়েছে, সেই সুযোগ যেন দেশ ও মানুষের কল্যাণে সঠিকভাবে কাজে লাগানো হয়।

সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

ইরান যুদ্ধের সময় গোপনে আমিরাত সফর করেন মোসাদ প্রধান

কালোটাকা ঠেকাতে জমির বাজারমূল্যেই রেজিস্ট্রেশন, বড় সংস্কারে যাচ্ছে বাজেট ২০২৫-২৬

বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত : রিজভী

নির্ধারিত সময়ে নির্বাচন হবে : মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

এলএনজি সরবরাহ ও জ্বালানি বিনিয়োগে সৌদি-কাতারের সঙ্গে আলোচনা

বুধবার থেকে দেশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

যুবলীগ নেতার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

জাকসু নির্বাচন: ফল ঘোষণা শুরু, ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ

উত্তরায় বিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় নিশ্চিত

পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে, প্লাবিত লালমনিরহাটের পাঁচ উপজেলা