মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বিজয়া দশমীতে নিরাপত্তা জোরদার, গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারি

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২০, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ঘিরে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান। তিনি বলেন, গাজীপুর এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান বলেন, বিজয়া দশমী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি মোটরসাইকেল ও পিকআপের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উৎসবের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি করছে।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

সাবেক সচিব শহীদ খান গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় ডিবির অভিযান

বিএনপির পদধারী নেতা দেলুর বিরুদ্ধেও বৈষম্যবিরোধী মামলা!

জাকসু ভিপি প্রার্থী অমর্ত্যের প্রার্থিতা বাতিল

আন্দোলন সমাধানে সর্বাত্মক চেষ্টা করছেন নেপালের রাষ্ট্রপতি পৌডেল

চীনা শিক্ষকদের ভিসা সহজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

আজ ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে

৭০ জনের বেশি বাংলাদেশি নিয়ে ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়ায় গ্রেপ্তার, হাতিরঝিলে আটক ২ সহযোগী

২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন