বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

জ্বালানি-অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চায় জাপান, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৮, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)। পাশাপাশি ঢাকায় ব্যাংকটির কার্যালয় খোলার বিষয়েও আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকোর বৈঠকে।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। জবাবে ব্যাংকটির গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিনিয়োগ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

সর্বশেষ - শিক্ষা

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইচ্ছেমতো রাখা হচ্ছে এলপিজির দাম, অসহায় ক্রেতারা

ঢাকা আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার

নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা

সীমান্ত সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের আংশিক পরিকল্পনায় লেবাননের সম্মতি

ঢাকার বাস রুট পুনর্বিন্যাসের নির্দেশ প্রধানমন্ত্রীর, ৭ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত হবে প্রথম দুই রুট

কাশ্মীর নিয়ে আপস নয়, ফের কড়া বার্তা পাকিস্তান সেনাপ্রধানের

ইরান আরও বিধ্বংসী হতে পারে: মার্কিন বিশেষজ্ঞদের আশঙ্কা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে বিএনপি’র দোয়া ও মৌন মিছিল