শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

banglahour

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা

অন্যান্য | অনলাইন ডেস্ক
(১ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:১৩ পূর্বাহ্ন

banglahour

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কুন্ডু এবং সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।

উপসচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কুন্ডুর নেতৃত্বে ধানমন্ডি ২ নম্বর রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন সিটি কলেজের বিপরীত দিকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে একটি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই ঘণ্টার মধ্যে সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

একই দিনে সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে বাড্ডার আফতাবনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে ৬টি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

সর্বশেষ - শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা ও পিআর-এর নামে শত শত কোটি টাকার প্রতারণা

বিসিবির নির্বাচন অক্টোবরে, কোচিং ও বিপিএলে বড় পরিবর্তন

মেঘলার ১২ বাস আটক ঢাকা কলেজের শিক্ষার্থীদের

শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

‘গুপ্ত রাজনীতি করে বারুদ কণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

এশিয়া কাপে আজ বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি

নির্বাচনী ষড়যন্ত্র ঠেকাবে জনগণ: জয়নুল আবদিন ফারুক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন; আহত বিজিবি সদস্য