জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের উন্নত শিল্পপ্রযুক্তি, আধুনিক উৎপাদনব্যবস্থা ও শিল্প খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখতেই এ পরিদর্শনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে বুলেট ট্রেনে টোকিও থেকে নাগোয়া পৌঁছে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
টয়োটার এই কারখানা জাপানের উন্নত শিল্পপ্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার অন্যতম নিদর্শন। কারখানাটি পরিদর্শনের মধ্য দিয়ে জাপানের শিল্প খাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থানের সম্ভাবনা অনুসন্ধানের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
কারখানা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর টয়োটার শিল্প-প্রযুক্তি জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে। এ ছাড়া টয়োটা টুশো করপোরেশনের প্রধান নির্বাহীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।
জাপানের আধুনিক উৎপাদনব্যবস্থা, উন্নত প্রযুক্তি ও শিল্প খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্প খাতের বিকাশ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা খতিয়ে দেখা এ সফরের অন্যতম লক্ষ্য।
চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


















