বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

দোহায় প্রবাসীদের সতর্ক থাকতে বলল বাংলাদেশ দূতাবাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ

দোহায় ইসরায়েলি হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অযথা চলাফেরা থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের অনুরোধ করা হচ্ছে।

দূতাবাস জানায়, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেখানকার সরকার ঘোষিত নির্দেশনা ও বিবৃতি মেনে চলতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা আইনবিরুদ্ধ—এ ব্যাপারেও প্রবাসীদের সতর্ক করা হয়েছে।

জরুরি প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের হটলাইন নম্বর +97433662000 এবং ইমেইল mission.doha@mofa.gov.bd-এ যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা সরকারি অনুদান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার সালামি ইসরায়েলি হামলায় নিহত

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

অবৈধ অভিবাসীদের সঙ্গে মার্কিন বংশোদ্ভূত সন্তানদেরও বিতাড়নের প্রস্তাব মার্কিন সিনেটরের

ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী

নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১১০০ ধারালো অস্ত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে আহত ২০