সোমবার , ১২ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, ভোট শুরু ২১ জানুয়ারি

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১২, ২০২৬ ১:২১ অপরাহ্ণ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপের ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল। বাকি দুই ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ও ২৭ মে।

নির্বাচন কমিশনার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করেন। সাধারণত ভোটগ্রহণের প্রায় ছয় সপ্তাহ আগে তফসিল প্রকাশ করা হয়। সে অনুযায়ী, প্রতিটি ধাপের ভোটের তারিখ বিবেচনায় নিয়ে ৪২ দিনের মধ্যে সংশ্লিষ্ট তফসিল ঘোষণা করা হবে।

এর আগে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবার সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়। সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা