শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৬, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে শ্যামলী মোড়ে ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মুক্তা। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। অপর নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে শ্যামলী ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অপর নারীও গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে ছিলেন।

পরে তাঁদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই নারী ফুটপাতে থাকতেন। ভোরে দ্রুতগতির একটি ট্রাক যাওয়ার সময় তাঁরা সেটির সামনে দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকের চাপায় গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, নিহত দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - শিক্ষা

সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী

আজ পবিত্র ঈদুল আজহা: ত্যাগের মহিমায় উদ্‌যাপন

তপশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আহ্বান

চাকসু-হল নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা একদিন বাড়লো

সরকারি সহায়তায় দলীয় পরিচয় বিবেচনা নয়: ইশরাক হোসেন

রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্যারিসের চেয়েও বড় দাবানলে বিপর্যস্ত ফ্রান্স

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

১৪ বছর পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল: ‘আমি এখন স্বাধীন’

এইচএসসিতে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪ শতাংশ