শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৬, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পাশাপাশি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে রাজশাহীর মাদ্রাসা মাঠে এসেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত ধর্মসভা পরিদর্শন করবেন। পরে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সভায় প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ সার্বিক প্রস্তুতি ও উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি জোরদার করেছে। একই সঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

জিএম কাদেরের বাসভবনে হামলা: সেনা তলব, বৈষম্যবিরোধী ও বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ

ইসরায়েলের ‘নিঃশর্ত সমাপ্তি’ ছাড়া যুদ্ধ থামবে না

জুমার নামাজ না পড়লে মালয়েশিয়ায় কারাদণ্ড বা জরিমানা

জাতীয় নির্বাচনে অর্থ বরাদ্দে কার্পণ্য হবে না – অর্থ উপদেষ্টা

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৯, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

‘ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে জোট, মনে মনে হাঁটেন হাসিনার পথে’: রিজভী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ-নাহিদ

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন ডা. জুবাইদা