শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৪, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ

 

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লাগে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। পরবর্তী সময়ে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

তিনি আরও জানান, কারখানার গোডাউনে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

ঈদুল আজহার নামাজ ও পালনের নিয়মাবলী

দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন

কালিয়াকৈরে পোশাক কারখানার ঝুট গুদামে আগুন, ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস

‘জাতীয় সনদ’ ৩০ জুলাইয়ের মধ্যে: ঐকমত্য কমিশন

‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ মন্তব্য, ব্যাখ্যা দিতে হাজিরার নির্দেশ ব্যারিস্টার ফুয়াদকে

তপশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আহ্বান

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার সালামি ইসরায়েলি হামলায় নিহত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল

বিএনপির হাফ ডজন নেতাকর্মী জামায়াতে যোগদান

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব