সোমবার , ২৬ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

গোপন বৈঠকের দাবি মিথ্যা হলে মানহানির মামলা করুন: গোলাম পরওয়ারকে রাশেদ খাঁন

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৬, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ অভিযোগ মিথ্যা হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতে গোলাম পরওয়ারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তবে গোলাম পরওয়ার অভিযোগটি অস্বীকার করে একে অসত্য ও আজগুবি বলে অভিহিত করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য মিথ্যা হলে গোলাম পরওয়ার যেন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, বৈঠকে অংশ নিতে গোলাম পরওয়ার কয়েকবার গাড়ি পরিবর্তন করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, একটি রাজনৈতিক দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা কেন এভাবে গোপনে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন?

রাশেদ খাঁন আরও দাবি করেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ. টি. এম. মাছুমের বৈঠকের বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্নজনের কাছে তথ্য রয়েছে। তাঁর মতে, বিষয়টি স্বীকার করে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জাতির সামনে তুলে ধরা উচিত।

পোস্টে জামায়াতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, দলটি বিষয়টি অস্বীকার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে কি না, তা দেখার বিষয়।

এর আগে সোমবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারা এলাকার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আরেকটি পোস্টে তিনি

সর্বশেষ - শিক্ষা

এনজিও ও কর্পোরেট মডেলে দেশ চালানো যায় না: ড. মঈন খান

শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার বাংলাদেশের

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

বোমাবাজি ও অগ্নিসংযোগ করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে: রিজভী

“ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি’র চার মাসব্যাপী প্রস্তুতি শুরু”

গভীর নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত জনজীবন: জলোচ্ছ্বাস, বন্যা ও যোগাযোগ বন্ধ

কসোভোকে বাংলাদেশে বিনিয়োগ ও কর্মী নিয়োগের আহ্বান ড. ইউনূসের

৬৫৫০২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন ১০ম গ্রেড

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মধ্যপ্রাচ্যে ৬ জুন হতে পারে ঈদুল আজহা