মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বোমাবাজি ও অগ্নিসংযোগ করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে: রিজভী

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৩, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ

পরাজিত শক্তি বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভয়াবহ সংকটময় পরিস্থিতিতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। সেই কঠিন পরিস্থিতি থেকে দেশকে উত্তরণে সরকার প্রতিনিয়ত সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা ও গভীর আন্তরিকতা রয়েছে। এ কারণেই বিদ্যমান সংকটগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্ক করে রিজভী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ষড়যন্ত্র হতে পারে। যেকোনো ধরনের চক্রান্ত প্রতিহত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু

চীনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেস সচিব

দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে

হামলা-মব সন্ত্রাসে থামবে না উদীচীর সাংস্কৃতিক আন্দোলন

সাড়ে ছয় মাসে দুর্নীতি করিনি, অন্য এমপিদেরও চ্যালেঞ্জ আমির হামজার

ইসরায়েলই মধ্যপ্রাচ্যের শান্তির প্রধান বাধা: এরদোয়ান

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪

সিঙ্গাপুরের কাছে হারের পর আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

গোপালগঞ্জে শান্তি ফেরাতে সেনাবাহিনীর আহ্বান: গুজব এড়িয়ে চলুন, ধৈর্য ধরুন