মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৩, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ

রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার পর ধানমন্ডি ১০/এ এলাকার ২৮ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

সর্বশেষ - শিক্ষা