বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

রোববার ৩ জেলায় সাধারণ ছুটি, সব মিলিয়ে ৪ দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ

আসন্ন চৈত্র সংক্রান্তি (চৈত্রের শেষ দিন) উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।

আগামী রবিবার (১৩ এপ্রিল)। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আবার সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। সুতারং টানা চার দিনের ছুটি পাবেন পার্বত্য তিন জেলার মানুষ।

জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে গত ২৭ মার্চ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ - জাতীয়

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

হাম উপসর্গে ঝরে গেল আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৯৫০

সেতু ভবনে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

বাদপড়া শিক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডের বিশেষ অনলাইন রেজিস্ট্রেশন সুযোগ

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি নিয়ে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায়

আরপিও সংস্কারে চূড়ান্ত সুপারিশে বৈঠকে নির্বাচন কমিশন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের ঢাকা সফর

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড