শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ | ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১৪, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ

ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা) সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে তাদের ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেহেতু তারা অভিজ্ঞতাসম্পন্ন।

 

তিনি বলেন, সরকার ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে রাজধানীতে। বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা কমিটিতে রয়েছেন।

 

শাহে আলম বলেন, কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতাল, এ ছাড়া বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে কমিটি।

 

তিনি জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উয়িং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।

 

তিনি আরো জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

সর্বশেষ - শিক্ষা

আসছে তীব্র তাপপ্রবাহ, ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায়: তথ্য প্রতিমন্ত্রী

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়লো

শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপের শেষ চারে বাংলাদেশ

সিলেটে ধানক্ষেত-উঠান থেকে ৫ হাজার ফুট সাদাপাথর উদ্ধার

এসএসসি ও সমমানের ফলাফলে অকৃতকার্য ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী: ছাত্ররা এগিয়ে

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আশাবাদী বিএনপি মহাসচিব

ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায় বিএনপি, রায় ঘোষণা পর্যন্ত চলবে রাজপথে অবস্থান

ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

সিলেটে পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার