বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়লো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সেনাবাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কর্মকর্তারা আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সেনা কর্মকর্তারাও একই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির ১৭টি ধারায় এই ক্ষমতা প্রয়োগ করা যাবে, যার মধ্যে পলাতক ও বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতাও অন্তর্ভুক্ত।

সর্বশেষ - শিক্ষা