মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বাংলাদেশ
  2. ভিডিও

১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হওয়ার অনুমান গভর্নরের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে প্রায় ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে ধারণা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এই অর্থ ফেরত আনা বেশ কঠিন কাজ এবং এর জন্য অন্তত ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে। মঙ্গলবার (২৭ মে) বিএফআইইউ’র বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

গভর্নর উল্লেখ করেন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য আইন কাঠামোতে পরিবর্তন আনা জরুরি এবং এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পুরোপুরি প্রস্তুত নয়। তবে, বিদেশের মাটিতে বাংলাদেশিদের সম্পদ জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণের বিষয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, এই প্রক্রিয়া চলমান এবং ব্যাংকগুলোতে তহবিল যোগান দিতে হবে, যদিও নির্দিষ্ট সময়সীমা এখনো বলা যাচ্ছে না। তিনি আরও নিশ্চিত করেছেন যে, ব্যবসা-বাণিজ্য যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কোনো বাণিজ্যিক হিসাব (বিজনেস অ্যাকাউন্ট) এখন পর্যন্ত জব্দ করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

সর্বশেষ - জাতীয়

তারেক রহমানের প্রত্যাবর্তন: নেতাকর্মীদের জন্য ট্রেন রিজার্ভ চায় বিএনপি

অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়হীনতা ও অনভিজ্ঞতায় সংকট বাড়ছে: গয়েশ্বর রায়

জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স ২৩% বৃদ্ধি

ট্রাইব্যুনালে ডেকে নেওয়ার পর ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

চীনের জে-২০ যুদ্ধবিমান: রাডার ভেদে শত্রুপক্ষকে ঘায়েল করার সক্ষমতা

দুটি রাজনৈতিক সমাবেশ: নাকাল ঢাকা, অসহনীয় যানজটে স্থবির জনজীবন

হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যয়: আত্মবিশ্বাসে ভরপুর হামজা চৌধুরী

সুপ্রিম কোর্ট সচিবালয় কার্যক্রম আইনি মারপ্যাঁচে আটকে যাবার আশংকা

ঈদযাত্রায় ডিএমপি’র কঠোর নির্দেশনা: অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে হুঁশিয়ারি

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলা, ব্যাপক ভাঙচুর