সোমবার , ৯ জুন ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

কানাডায় নৌকাডুবি: বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতির মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৯, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ণ

কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকাডুবিতে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (৮ জুন) অন্টারিওর লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোয়িং করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রতিষ্ঠাতা সভাপতি সুবির কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় দুপুর তিনটার দিকে সাইফুজ্জামান তার বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও তার ছেলেকে নিয়ে একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। হঠাৎ প্রবল বাতাসের কারণে ক্যানোটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরতে পারলেও, দুই বন্ধু পানিতে ডুবে যান।

স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ক্যানোয়িং করার সময় তাদের কারো কাছে লাইফ জ্যাকেট ছিল না

এই দুইজনের মৃত্যুর খবর কানাডার বাংলাদেশ কমিউনিটিতে ছড়িয়ে পড়লে গভীর শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - জাতীয়

ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

সেপটিক ট্যাঙ্কে মর্মান্তিক দুর্ঘটনা: ৪ তরুণের মৃত্যু

নারায়ণগ‌ঞ্জে‌র দেওভোগে বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্র সীমান্ত হত‌্যা মামলায় তিনজ‌নের ফাঁ‌সি

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: ড. কামাল

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে তামাকপণ্য

স্থবির দেশীয় বাণিজ্য, বন্দরগুলোতে তীব্র অচলাবস্থা

ইসরায়েল-ইরান সংঘাতে ইসরায়েলের ৩ বিলিয়ন ডলার ক্ষতি

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

ইনকিলাব মঞ্চে পুলিশের সংঘর্ষ নিয়ে প্রশ্ন তুললেন ড. মিজানুর রহমান আজহারি