বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, তারেক রহমান বাংলাদেশের নাগরিক হিসেবে যেকোনো সময় দেশে ফিরতে পারেন এবং এ বিষয়ে সরকারের কোনো বাধা নেই। তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি।

ভারত থেকে বাংলাদেশিদের ‘পুশ-ইন’ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, তারা সঠিক চ্যানেল ব্যবহার করছে না এবং এটি অমানবিক। এ বিষয়ে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানানো হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন। তিনি আরও বলেন, দেশের বাইরে থাকা বাংলাদেশি নাগরিকদের অবশ্যই দেশে ফিরতে দেওয়া হবে, তবে সেক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে। জঙ্গল বা অননুমোদিত রাস্তা ব্যবহার করাকে তিনি অমানবিক বলে উল্লেখ করেন।

এছাড়াও, কোভিড প্রতিরোধে আন্তর্জাতিক সীমান্ত ও বিমানবন্দরসমূহে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশের ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে, তিনি সাংবাদিকদের কাছে খণ্ডিত নয়, সম্পূর্ণ তথ্য প্রচারের আহ্বান জানান, কারণ খণ্ডিত সংবাদ প্রতিবেশী রাষ্ট্র তাদের স্বার্থে ব্যবহার করতে পারে।

সর্বশেষ - জাতীয়

জুনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াত আমিরের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু

দেশবিরোধী অশুভ পরিকল্পনা প্রতিরোধে ঐক্যের ডাক

‘ভারত আগুন নিয়ে খেলছে’, মন্তব্য পাকিস্তান আইএসপিআর মুখপাত্রের

‘চিকেনস নেক’ শিলিগুড়ি করিডোরে রাফাল জেট মোতায়েন করল ভারত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া

ইসরায়েলে ইরানের নবম দফা হামলা: বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ

ইতালিতে ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত: দুই আরোহী নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ১০৬টি মামলায় চার্জশিট