শনিবার , ২১ জুন ২০২৫ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড দাবি করেছেন যে, ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। বিবিসি বাংলার খবরে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গ্যাবার্ড এই মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে যা ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে এই আশঙ্কার সৃষ্টি করেছে। তবে তিনি গত মার্চে সিনেট কমিটির শুনানিতে অভিযোগ করেছিলেন যে, গণমাধ্যম তার বক্তব্য বিকৃত করেছে। সেই সময় গ্যাবার্ড বলেছিলেন যে, গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

এই মন্তব্যের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার বলেছেন যে, গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন। অন্যদিকে, ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। দেশটি বারবার জোর দিয়ে বলছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের আছে।

সর্বশেষ - শিক্ষা