শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৫ ৩:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা অবশ্যই প্রয়োজনীয় সংস্কার চান। একইসঙ্গে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তার মতে, স্থানীয় সরকার হলো প্রশাসনের সর্বনিম্ন স্তর এবং এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণিত হবে যে, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা সক্ষম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যদি কোনো দুর্বলতা ধরা পড়ে, তাহলে তা সংশোধন করেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) সন্ধ্যায় ঢাকার মগবাজার আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর উপজেলা ও থানা আমিরদের শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন। এ শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদমাওলানা আব্দুল হালিম, এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব


প্রবাসী ভোটার ও আইনি বিজয়

জামায়াত আমির বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করতে হবে, যাতে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন। তিনি প্রবাসীদের দেশের গৌরব ও অর্থনীতির চালিকা শক্তি উল্লেখ করে তাদের অধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমাদের ভাই জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেয়েছেন। আদালতের রায়ের মাধ্যমে আমরা আমাদের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছি, এ জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।”

তিনি আরও বলেন, “যারা ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তারাই বিজয় লাভ করে। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার কারণেই আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি।”


সাংগঠনিক ভিত্তি ও নির্বাচনের প্রস্তুতি

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সাথে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করে জামায়াতের গণভিত্তি মজবুত করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী।”

তিনি জানান, “আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থীর প্রাথমিক সিলেকশন দিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে সবাই আন্তরিকভাবে চেষ্টা করি তবে আল্লাহ অবশ্যই আমাদের বিজয়ী করবেন। আমরা একটি সুস্থ, সুন্দর, জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সকলের মধ্যেই নিজ নিজ দায়িত্বপালনের ব্যাপারে অবশ্যই আল্লাহর নিকট জবাবদিহির মানসিকতা থাকতে হবে। তবেই আমাদের সকল প্রচেষ্টা সফল হবে, ইনশাআল্লাহ।”

বক্তব্য রাখার আগে তিনি উপজেলা ও থানা আমিরদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সর্বশেষ - জাতীয়

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ: যুদ্ধে রূপ নিতে পারে পরিস্থিতি

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো সংযুক্ত আরব আমিরাত

আসিফ ও মাহফুজের পদত্যাগ কখন থেকে কার্যকর হবে জানালেন প্রেস সচিব

‘ভারত আগুন নিয়ে খেলছে’, মন্তব্য পাকিস্তান আইএসপিআর মুখপাত্রের

কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সংঘর্ষে উত্তেজনা

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার সালামি ইসরায়েলি হামলায় নিহত

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

মিটফোর্ডে সোহাগ হত্যা: ব্যবসায়িক দ্বন্দ্ব না চাঁদা দাবি?