বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

হাতিরঝিলে স্মার্ট যাতায়াত: ২০ জুলাই থেকে র‍্যাপিড পাসের ব্যবহার শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

হাতিরঝিল চক্রাকার বাস এবং ওয়াটার ট্যাক্সিতে র‍্যাপিড পাসের মাধ্যমে আধুনিক ই-টিকিটিং ব্যবস্থা আগামী ২০ জুলাই থেকে কার্যকর হচ্ছে। এই স্মার্ট পদ্ধতিটি গত ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন নিয়মে বাসগুলো এফডিসি পর্যন্ত চলাচল করবে এবং সেখান থেকে পুনরায় হাতিরঝিলে প্রবেশ করবে। এর ফলে যাত্রীরা মেট্রোরেল থেকে কারওয়ান বাজার হয়ে হাতিরঝিল বাস ও ওয়াটার ট্যাক্সিতে একই র‍্যাপিড পাস ব্যবহার করে সহজে যাতায়াত করতে পারবেন

ধ্রুব আলম বলেন, র‍্যাপিড পাস ব্যবহারের জন্য বাসের চারটি এবং ওয়াটার ট্যাক্সির দুটি ঘাট ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে মোট ১০টি র‍্যাপিড পাস মেশিন স্থাপন করা হবে। ওয়াটার বাসের এফডিসি ও পুলিশ প্লাজা ঘাটে মেশিন বসানো হবে এবং গুদারাঘাট ও রামপুরায় আগস্ট মাসে বসানোর পরিকল্পনা রয়েছে। বাসের ১০টি কাউন্টারের মধ্যে এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডা কাউন্টারসহ মোট ছয়টিতে মেশিন বসানোর কাজ চলছে।

সর্বশেষ - জাতীয়

ডাকসু নির্বাচনে ফরম তুলতে ছাত্রদল নেত্রীকে বাধার অভিযোগ

গাজায় ইসরায়েলের ‘রক্তাক্ত গণহত্যা’: ৪৮ ঘণ্টায় নিহত ৩০০

আগামী ৫ দিন তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা

প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়া শিগগির জানাবে ইসি

মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার

“অন্তর্বর্তী সরকারকে অতিরিক্ত সময় দেওয়া দেশের জন্য ক্ষতিকর” — আন্দালিব রহমান পার্থ

ইসরায়েল-ইরান যুদ্ধ পোশাক শিল্পে নতুন চ্যালেঞ্জ

পাক হামলায় ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান

রাহুল গান্ধীর সঙ্গে চায়ের আড্ডায় ৭ ‘মৃত’ ভোটার