শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

সিপিএলে আবারও ব্যর্থ সাকিব, বড় হার অ্যান্টিগার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও হতাশাজনক পারফরম্যান্স করলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮৩ রানের বড় হারে মাঠ ছাড়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস

প্রথমে ব্যাট করে গায়ানা তোলে ৪ উইকেটে ২১১ রান। দলের হয়ে শেই হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস, শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে ২৬ বলে ৬৫ রান। রোমারিও শেফার্ডও ৮ বলে করেন দ্রুত ২৫।

জবাবে রান তাড়ায় নেমে শুরুটা ঝড়ো করলেও ১৫.২ ওভারেই অলআউট হয় অ্যান্টিগা। কারিমা গোর করেন ১৪ বলে ৩১ রান, তবে মাঝপথেই ভেঙে পড়ে দল। বল হাতে জাদুকরি বোলিং করেন ৪৬ বছর বয়সী ইমরান তাহির—৩.২ ওভারে মাত্র ২১ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট

সাকিব এই ম্যাচেও ব্যাট ও বলে ব্যর্থ। বল হাতে ২ ওভারে দেন ১৬ রান, কোনো উইকেট পাননি। ব্যাট হাতে নেমে ৭ বলে করতে পেরেছেন মাত্র ৮ রান, তাহিরের ঘূর্ণিতে স্টাম্পিং হয়ে ফেরেন সাজঘরে। চলতি সিপিএলে চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ৩৯ রান ও চার ম্যাচে একটি উইকেট।

এই হারের ফলে ৫ ম্যাচে অ্যান্টিগার জয় থাকল মাত্র ২টিতে, আরেকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।

সর্বশেষ - জাতীয়

জাকসু নির্বাচনের ফল ঘোষণা আজ দুপুরে

ভারতে দাড়ি ও টুপি পরিধান করলেই ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হচ্ছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

রেকর্ড ভাঙা গরমে পুড়ছে ইউরোপ: ফ্রান্সসহ বহু দেশে রেড অ্যালার্ট

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে বিক্রি, ঝুঁকিতে ৪ গ্রাম

এরদোয়ানের দৃঢ় প্রত্যয়: ‘জয় ইরানেরই হবে’

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ: ৩০ জুলাই থেকে আবেদন শুরু

সাবেক ভূমিমন্ত্রীর নামে চেক ব্যবহার ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনে