মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একইদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় প্রিভোট লেখেন, “জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।” এ সময় তিনি জানান, পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে—অবৈধ দখলকৃত বসতি থেকে আমদানি হওয়া পণ্য বেলজিয়ামে নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে দেশটির সরকারি ক্রয়চুক্তি পুনর্বিবেচনা। প্রিভোট বলেন, গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণে বেলজিয়াম এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ঘোষণা দেন যে, সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ফ্রান্স ও বেলজিয়ামের সিদ্ধান্তের পর ইউরোপের আরও কয়েকটি দেশ একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। তবে কিছু দেশ জানিয়েছে, তারা নির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে।

বর্তমানে বিশ্বে প্রায় ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘের প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রতিনিধিত্ব করে। গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৬০ হাজারের বেশি আহত হয়েছেন। এরই প্রেক্ষাপটে বেলজিয়ামের এই গুরুত্বপূর্ণ ঘোষণা এল।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ - জাতীয়

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু, প্রধান অতিথি তারেক রহমান

বিদেশে থাকা করদাতাদের জন্য সহজ হলো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

উত্তাল বঙ্গোপসাগর: অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

পদ্মার ইলিশ পেতে পশ্চিমবঙ্গের আকুতি: পূজার আগে রপ্তানি অনুমতির আবেদন

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইরানের মুখোমুখি: উত্তপ্ত পরিস্থিতি

কয়লা সংকটে অচল ২৪৪ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্র

যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল

রাজধানীতে আজ যেসব কর্মসূচি

নির্বাচন মানেই শুধু জনপ্রতিনিধি নয়, দেশ পুনর্গঠনের সুযোগ: তারেক রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠনের ইঙ্গিত আইন উপদেষ্টার