শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

এইচ-ওয়ান বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে এখন থেকে এইচ-ওয়ান বি ভিসার জন্য দিতে হবে ১ লাখ ডলার। শুক্রবার এই ভিসার ফি বাড়িয়ে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে এই ফি ছিল মাত্র ১,৫০০ ডলার।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিবাসন নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ।

এইচ-ওয়ান বি ভিসার আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনে দক্ষ কর্মীদের অস্থায়ীভাবে নিয়োগ দেয় মার্কিন কোম্পানিগুলো। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যাপল এই কর্মসূচির বড় সুবিধাভোগী।

বিশ্লেষকরা বলছেন, নতুন ফি কাঠামো বিশেষ করে ভারতীয় আবেদনকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।

এছাড়া আরও এক আদেশে ‘গোল্ড কার্ড’ নামে নতুন দ্রুত ভিসা পদ্ধতি চালু করেছেন ট্রাম্প, যেখানে নির্দিষ্ট খাতের অভিবাসীরা অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাবেন।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স

সর্বশেষ - জাতীয়

এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আপিলের রায় আজ

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ১৭০’র বেশি

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে হত্যায় ঢাকার তীব্র নিন্দা

ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, বহু হতাহতের শঙ্কা

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, মামলা টিভিকের নেতাদের বিরুদ্ধে

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞদের সহায়তা শুরু

ইসরায়েল-ইরান সংঘাতে ইসরায়েলের ৩ বিলিয়ন ডলার ক্ষতি

একটি গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে