সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

এনসিপি-গণঅধিকার একীভূতকরণে অগ্রগতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে একীভূত হওয়ার আলোচনা চলছে। তরুণ নেতৃত্বনির্ভর এই দুটি দল এক হলে আরও কিছু রাজনৈতিক সংগঠন যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে জটিলতা রয়ে গেছে নেতৃত্ব ও দলের নাম নিয়ে। সূত্র বলছে, নতুন প্ল্যাটফর্ম নয়, বরং গণঅধিকার পরিষদকে এনসিপির পতাকাতলে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। একীভূত দলটির প্রধান হবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আর গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরকে দেওয়া হবে গুরুত্বপূর্ণ সম্মানজনক পদ।

এনসিপি নেতারা বলছেন, দুটি দলের আদর্শ ও গঠনপ্রক্রিয়ায় মিল আছে। তাদের বিশ্বাস, একীভূত হলে তরুণদের রাজনীতিতে প্রভাব বাড়বে। গণঅধিকারের নেতারাও বলছেন, উভয়পক্ষই যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসছেন।

নুরুল হক নুর বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। তিনি দেশে ফেরার পর আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

ঈদ আনন্দের মধ্যেই বন্যা আতঙ্ক: তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা

ট্রিপল হত্যাকাণ্ডে উপদেষ্টার বাবার জড়িত থাকার অভিযোগ

২৩০ কোটি টাকা ব্যয়েও বাড়েনি ইলিশ উৎপাদন, উল্টো কমেছে ৬৫ হাজার টন

আন্দোলন সমাধানে সর্বাত্মক চেষ্টা করছেন নেপালের রাষ্ট্রপতি পৌডেল

গুলশান-বনানী পূজামণ্ডপের থিম ‘জলজ’, গুরুত্ব পাবে জলজ জীববৈচিত্র্য ও জল সংরক্ষণ

এনসিপিতে অস্বস্তি, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী কৌশল নিয়ে তীব্র মতবিরোধ

ডাকসুর জিএস ফরহাদ: শিক্ষার্থীদের আমানত রক্ষা করব

প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়া শিগগির জানাবে ইসি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

শিবিরের বিবৃতি সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই