বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রকে আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।

সভায় মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি সংস্কার, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পথে এগোচ্ছে; এ সময় বিনিয়োগের সুযোগ কাজে লাগানো হলে উভয় দেশের জন্যই লাভজনক হবে।

পরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতাকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

জাতীয় নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য মোতায়েন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রিত্বের বিপক্ষে বিএনপি

তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর: জামায়াত আমির

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

মালয়েশিয়া বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি আটক

সার্ভার জটিলতা, কমলাপুরে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

ইরানে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’: জাতিসংঘের বিশেষজ্ঞদের নিন্দা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন

ড. ইউনূস-তারেক বৈঠক: অনিশ্চয়তা কেটে গেছে, বললেন মির্জা ফখরুল

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে চরম হুমকি