শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

কাকরাইলে জাপা অফিসের সামনে পুলিশের অবস্থান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ণ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে সেখানে জাতীয় পার্টি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়নি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানিয়েছেন, সকাল আটটা থেকেই তারা দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পুলিশের অবস্থান অব্যাহত থাকবে। রমনা থানার সদস্যদের পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ - শিক্ষা