বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএনকে জানান, বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাজায় সহিংসতা বন্ধের পাশাপাশি ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগও কমবে।

পরিকল্পনার মূল বিষয়গুলো হলো— গাজায় আটক সব জিম্মি মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, হামাসের প্রভাবমুক্ত প্রশাসন গঠন এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার।

আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করলেও পশ্চিম তীরে ইসরায়েলের দখল বন্ধ, জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখা এবং গাজায় ত্রাণের অবাধ প্রবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এর আগে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যা আয়োজন করেছিল ফ্রান্স ও সৌদি আরব।

সর্বশেষ - জাতীয়