সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত কয়েকজন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং ছাত্রনেতারাও মধ্যস্থতা করেন।

নিউমার্কেট জোনের এডিসি মোহাম্মদ জাহাঙ্গীর জানান, উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ - জাতীয়