রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।

 

 

এবারের নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।

 

 

নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর আগে সাধারণত বঙ্গভবনের দরবার হলে তা অনুষ্ঠিত হতো।

সর্বশেষ - জাতীয়

আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুলনিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

সংবিধান সংশোধনে জটিলতা তৈরি করতেই কিছু লোক পিআর পদ্ধতি চায়

নির্বাচন ইস্যুতে আজ জাপার কেন্দ্রীয় সভা ঢাকায়

আসিফ ও মাহফুজের পদত্যাগ কখন থেকে কার্যকর হবে জানালেন প্রেস সচিব

“আমরা বেঁচে থাকা কিংবদন্তিদেরও উদযাপন করছি” – ফারুকী

সিআইডি হেফাজতেও উচ্ছৃঙ্খল আচরণ আফ্রিদির

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ

বিমানবন্দরে এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

চবি চাকসু ভোট গণনা শুরু, নিরাপত্তায় বিজিবি মোতায়ন

শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপের শেষ চারে বাংলাদেশ