মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

রামুতে স্বামী হত্যা: ‘টিকটকার’ স্ত্রী আঁখি গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলায় বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী, সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এ পরিচিত তাহেরা বেগম আঁখিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক।

র‍্যাব জানায়, গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই তার স্ত্রী আঁখি আত্মগোপনে চলে যান।

ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই র‍্যাব-১৫ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে আঁখিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

গ্রেপ্তারকৃত তাহেরা বেগম আঁখি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি এলাকার বাসিন্দা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এ বেশ পরিচিত ছিলেন।

র‍্যাব জানিয়েছে, তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জাতীয়

পরমাণু চুক্তি না করলে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন!

নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন সুশীলা কার্কি

ইসরায়েল-ইরান সংঘাত: তেহরানে অস্ট্রেলিয়ান দূতাবাস বন্ধ

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ফেব্রুয়ারিতে ধানের শীষ বিজয়ী হবে: হুমায়ূন কবির

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক, হুমকিমূলক বার্তা প্রকাশ

পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

বন্যায় প্লাবিত হচ্ছে ফেনির নতুন নতুন গ্রাম, ভোগান্তি চরমে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ: রাজশাহী শীর্ষে, বরিশাল সর্বনিম্ন

নোয়াখালীতে দিনমজুরকে পিটিয়ে হত্যা আ.লীগ নেতার, গ্রেপ্তার ১

ক্ষমতায় গেলে সেবক হবো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে: ডা. শফিকুর রহমান