সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার।

সোমবার অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সেখানে বলা হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো।


জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে গত ২৮ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অনুমোদন দেয়।

সর্বশেষ - জাতীয়

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৫০ জনের বেশি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ: পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়

নিবন্ধন পরীক্ষা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ

হেলিকপ্টারের ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা

নির্বাচন ঘিরে ডিসি-এসপি-ইউএনও বদল আসছে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা: নেতানিয়াহুর প্রতিক্রিয়া

জাতীয় নির্বাচনের আগে বৃহৎ নির্বাচনি জোট গঠনে এগোচ্ছে বিএনপি

বাংলাদেশের যুবাদের দাপুটে জয়, দক্ষিণ আফ্রিকান যুবাদের লড়াই বৃথা

এইচএসসি পরীক্ষা প্রশ্নে ভুল, বিতরণেও গরমিল; এখন পরিবর্তন আসছে প্রশ্নপত্র প্রণয়নে