শুক্রবার , ২৩ মে ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে হুঁশিয়ার করল ইরান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই ইরান একটি কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে। দেশটি স্পষ্ট জানিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনায় ইসরাইল কোনো হামলা চালালে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে।

মঙ্গলবার সিএনএন-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, আলোচনা চলা সত্ত্বেও ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে।

এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যদি ইসরাইল হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেও তাৎপর্যপূর্ণভাবে দায় নিতে হবে এবং তারা আইনগতভাবে জবাবদিহি করতে বাধ্য থাকবে।” তিনি আরও বলেন, “জায়নবাদী শাসনের (ইসরাইল) যেকোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছে এবং ওই শাসনের যেকোনো হুমকি বা অবৈধ কার্যক্রমের জবাবে কড়া প্রতিক্রিয়া জানানো হবে।”

এই পারমাণবিক আলোচনা গত ১২ এপ্রিল শুরু হয়েছিল, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসার পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে, আলোচনার পঞ্চম দফা শুক্রবার রোমে অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধি দলে থাকবেন আলোচক স্টিভ উইটকফ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতিনির্ধারণ প্রধান মাইকেল অ্যান্টন, যিনি এই আলোচনা সংক্রান্ত কারিগরি বিষয়েও যুক্ত।

এএফপি বলছে, আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু। ২০১৫ সালের চুক্তিতে ইরানকে শুধুমাত্র বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল। বর্তমানে ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ওই চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশ সীমা ছাড়িয়ে গেছে। তবে এটি পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় ৯০ শতাংশের নিচে রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

২১০ কোটি ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি

রবীন্দ্রনাথকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সরব ছাত্রদল নেতা কাফি

সব ধর্মেই সম্প্রীতির বার্তা, জন্মাষ্টমীতে তারেক রহমানের শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় সিঁদুর খেলায় মেতে উঠলেন নারীরা, বিষাদে বিদায় মা দুর্গার

হামে শিশু মৃত্যু ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

সড়কের অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা: ইশরাক হোসেন

থাইরয়েড মেলায় ৫০০ টাকায় মিলছে চিকিৎসা সেবা

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা