সোমবার , ১২ অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

পোস্তগোলা সেতু বন্ধ, বিকল্প পথে চলবে ২১ জেলার যানবাহন

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১২, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ

রাজধানীর পোস্তগোলা সেতু (বুড়িগঙ্গা-১) ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রেখে বিকল্প পথে যাতায়াতের নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এতে ঢাকাসহ ২১টি জেলার যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হবে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমান।

তিনি জানান, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত পোস্তগোলা সেতুর দুটি গার্ডার মেরামতের কাজ চলবে। এ সময় সেতুটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। তাই যানবাহন চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, যানবাহন চলাচলের ক্ষেত্রে দৌলতদিয়া-পাটুরিয়া, নবীনগর, আমিনবাজার ও গাবতলী রুট ব্যবহার করতে হবে। এ ছাড়া সায়েদাবাদের পরিবর্তে গাবতলী থেকে যাত্রীবাহী বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের নির্দেশনায় বরিশাল বিভাগের ছয়টি, খুলনা বিভাগের ১০টি এবং ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলার যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের কথা বলা হয়েছে।

সেতু মেরামতের নির্ধারিত সময়ে যানজট এড়াতে সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাইকোর্টের বিচারপতি নিয়োগে প্রথমবার গণবিজ্ঞপ্তি জারি

ফরিদপুরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র গেলেন চরমোনাই পীর, শ্রমিকদের সহায়তার দাবি

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত করে ইরানের পারমাণবিক কেন্দ্র ঘোষণা

জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

যুদ্ধে মৃতের সংখ্যা কত, জানাল ইরান

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৯, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ