সোমবার , ১৬ জুন ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে বাড়ছে তেলের দাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ণ

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়েছে। রবিবার (১৫ জুন) উভয় তেলের দাম প্রায় ১ শতাংশ করে বেড়েছে। মার্কিন অপরিশোধিত তেল (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ৭৩ ডলার ৮৫ সেন্টে পৌঁছেছে, এবং ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৭৫ ডলারে দাঁড়িয়েছে। এর মাত্র কয়েক দিন আগেই অপরিশোধিত তেলের দাম ৭ শতাংশ পর্যন্ত বেড়েছিল।

সোমবার সকালে ইসরায়েলের উপকূলীয় শহর হাইফায় ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলায় অগ্নিকাণ্ড এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, হাইফার অপরিশোধিত তেল শোধনাগারের আশপাশের এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা যদি আরও বাড়ে, তাহলে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হবে, যা বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা দিতে পারে।

এই চলমান সংঘাতে এ পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে, ইসরায়েলে ১৪ জন নিহত এবং ৩৮০ জন আহত হয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের নেতারা দুই পক্ষকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

টানা বৃষ্টিতে জনদুর্ভোগ, পাঁচ দিন পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৮ জুলাই

তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল

২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় টাইগারদের

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

রাশিয়ার কামচাটকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন দাবির বিরুদ্ধে ফ্রান্সের কঠোর বার্তা

ইরানের হামলায় সুর নরম, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর

সরকার কতটা নিরপেক্ষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি