সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে কাজ চলমান রয়েছে। পে স্কেল বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন। অর্থনীতি আরও শক্তিশালী হলে বিষয়টি আলোর মুখ দেখবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদরে হাসান আলী স্কুল মাঠে আয়োজিত গণভোটের ‘হ্যাঁ’ ভোট প্রচারণা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১০ বছরে পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি। আমরা পে কমিশন করেছি। এ বিষয়ে কাজ চলছে। এটি বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এটি আলোর মুখ দেখবে।

তিনি জানান, দেশের অর্থনীতি চাঙা করার জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেকেই মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো, এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি পথ। শুধু সুশাসনের জন্যই নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে। অর্থ উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট প্রচারণা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এছাড়াও তিনি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সর্বশেষ - জাতীয়

দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে: মির্জা ফখরুল

রমজানের আগেই নির্বাচন হতে পারে, যদি প্রস্তুতি শেষ হয়: প্রধান উপদেষ্টা

ফেনীতে নদীর পানি বৃদ্ধিতে বাঁধ ভেঙে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি

বান্দরবানে ভূমিকম্প অনুভূত

নৌপরিবহন খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বে জোর বাংলাদেশের

ড. ইউনূস-তারেক বৈঠক: অনিশ্চয়তা কেটে গেছে, বললেন মির্জা ফখরুল

ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামানোর দাবি, নোবেল চান ট্রাম্প

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ আজ, প্রধান অতিথি তারেক রহমান

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

মানবতাবিরোধী মামলার আসামিরা নির্বাচন ও সরকারি পদে অযোগ্য