বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. ভিডিও

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, অবস্থানে জুলাই যোদ্ধারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ণ

জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে তারা শাহবাগে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, লাল-সবুজের পতাকা হাতে শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে জড়ো হয়ে ‘জুলাই সনদ চাই’ স্লোগান দিচ্ছেন। তাদের পাশে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে আহত ও শহিদ পরিবারগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের দাবি জানানো হলেও সরকার এখনো তা পূরণ করেনি। ফলে বাধ্য হয়ে আবারও তারা রাজপথে নেমেছেন।

একজন আন্দোলনকারী বলেন, “জুলাই সনদ আমাদের কোনো আবদার নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। যতদিন না দাবি পূরণ হবে, ততদিন আন্দোলন চলবে।”

তারা আরও জানান, সরকার যদি আবারও আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে, তবে শাহবাগ মোড়েই স্থায়ীভাবে মঞ্চ তৈরি করে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

অবরোধের কারণে শাহবাগ মোড়সহ সংলগ্ন এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “অবরোধের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

সর্বশেষ - জাতীয়

‘ভারত আগুন নিয়ে খেলছে’, মন্তব্য পাকিস্তান আইএসপিআর মুখপাত্রের

সিপিএলে আবারও ব্যর্থ সাকিব, বড় হার অ্যান্টিগার

দেশে প্রথম ভূগর্ভস্থ পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শুরু

প্রতিরক্ষা ভেদ করে ইরানের ড্রোন হামলায় ‘বিস্মিত’ ইসরায়েল

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রকে আহ্বান প্রধান উপদেষ্টার

জাওয়াদের ব্যাটিং ঝড় ও বোলারদের দাপটে বড় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

সব দাবি মেনে নিল মোদি সরকার, আন্দোলন প্রত্যাহার ককরোচ পার্টির

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

ফাঁস হওয়া ফোনালাপের দায়ে পদচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী