সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

যুক্তরাষ্ট্রের আইডাহোতে বন্দুকধারীর গুলিতে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের ক্যানফিল্ড মাউন্টেন এলাকার একটি পাহাড়ি অঞ্চলে ঝোপঝাড়ের আগুন নেভানোর সময় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন। এই ঘটনাটি স্থানীয় সময় রোববার দুপুরে ঘটে।

কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস জানিয়েছেন, কোউর ডি’আলেন শহরের কাছে কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী উচ্চক্ষমতার রাইফেল দিয়ে গুলি চালিয়েছে। তিনি আরও সতর্ক করেছেন যে, হামলাকারীদের দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব না হলে অভিযানটি একাধিক দিন ধরে চলতে পারে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, গুলি একাধিক দিক থেকে আসছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই হামলার পর রবার্ট নরিস ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেছেন, ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সাহসী কর্মী এই সন্দেহভাজন বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন।

এখনো পর্যন্ত এই ঘটনায় কতজন হামলাকারী জড়িত, তা নিশ্চিত নয়। নিহত এবং আহত কর্মীদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি। বিবিসির খবর অনুযায়ী, পুলিশ অন্তত একজন সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে। সিএনএনের প্রতিবেদন অনুসারে, গুলিতে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন এবং আহত আরেকজনের অস্ত্রোপচার চলছে।

সর্বশেষ - জাতীয়

অভ্যন্তরীণ নির্বাচনে সহায়তার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য

ঐকমত্য কমিশন কারো ওপর কিছু চাপিয়ে দেবে না

ইসরায়েল ফেরত দিল আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ

ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ দীপু মনি, মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘হামের সংক্রামণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে’

মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক

জেফ বেজোস ও লরেন সানচেজের বিলাসবহুল বিয়ের আনুষ্ঠানিকতা শুরু ভেনিসে

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সাংবাদিকদের সঙ্গে ইসির মতবিনিময় সোমবার

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস