সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ

সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়েও একই নির্বাহী ক্ষমতা সম্পন্ন দায়িত্ব দিয়েছে। সোমবার (১৪ জুলাই, ২০২৫) মন্ত্রিপরিষদ বিভাগ রুলস অব বিজনেস অনুযায়ী এই মর্মে প্রজ্ঞাপন জারি করেছে।

গত ৫ মার্চ প্রধান উপদেষ্টা ড. শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করার জন্য প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যেখানে তিনি নির্বাহী ক্ষমতা প্রাপ্ত হন। নতুন আদেশ অনুযায়ী, ড. শেখ মইনউদ্দিন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করার জন্য এই মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অতিরিক্ত দায়িত্ব এবং এর নির্বাহী ক্ষমতাও পেয়েছেন।

উল্লেখ্য, মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। বাসস সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ - শিক্ষা

ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

শুক্রবার মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করবে বিএনপি

আজই রাজনৈতিক দলগুলোর কাছে যাবে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য

১০০ কোটি ডলার সহায়তা দিতে পারে জাপান

হাম ও উপসর্গে একদিনে আরও ৬ জনের মৃত্যু

সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ: পরওয়ার

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে আগুন: হবিগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

ফ্রান্সে জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ কার্যকর

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা