বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

টঙ্গীতে অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ বন্ধ ঘোষণা

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৫, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ক্ষতিগ্রস্ত ইউনিট-২-এর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটির কার্যক্রম বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিল্প পুলিশের গাজীপুর-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম সেবা) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউনিট-২ বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত এক নোটিশেও এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কারখানাটির কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির ইউনিট-২-এ আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট ২১টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ১১টি ইউনিট আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ মোট পাঁচজন অসুস্থ হন। আহত ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি। বিষয়টি তদন্ত করে আগুন লাগার কারণ জানানো হবে।

কারখানাটির জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সেখানে প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। বুধবার হঠাৎ চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রমিকেরা চিৎকার শুরু করেন। পরে জরুরি অ্যালার্ম বাজানো হলে সবাই দ্রুত ও নিরাপদে কারখানা থেকে বেরিয়ে আসেন।

তিনি বলেন, কারখানায় কোনো দাহ্য পদার্থ নেই। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, কারখানার ইউনিট-২-এর কিছু অংশ বন্ধ রয়েছে। তাঁর আশা, তিন থেকে চার দিনের মধ্যে সেগুলো চালু করা সম্ভব হবে। তবে কর্তৃপক্ষের নোটিশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে

রংপুরে একই হিন্দু পরিবারের চারজন খুন, ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?

পুলিশের প্রতি জনআস্থা রয়েছে, আরও দৃঢ় করাই চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব

মস্কো শিগগিরই যুদ্ধবিরতির পরিকল্পনা দেবে বলে আশা করছে ওয়াশিংটন

নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান : তারেক রহমান

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

বাংলাদেশ-ভারত বৈঠক: পুরানো বন্ধুত্বে নতুন ছোঁয়া, তবে অস্বস্তিও রয়ে গেলো

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির

সৌদি আরবে কারখানায় আগুনে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার