রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

শনিবার সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি কক্সবাজার থেকে ১,২৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী রোববার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, নিম্নচাপটি রোববার দুপুরের দিকে ‘ঘূর্ণিঝড় মন্থা’য় রূপ নেবে। তবে এর বাংলাদেশে বড় কোনো প্রভাব পড়বে না

‘মন্থা’ নামটি দিয়েছে থাইল্যান্ড, যার অর্থ ‘সুগন্ধি ফুল’। বিশেষজ্ঞদের মতে, এটি সিভিয়ার সাইক্লোন হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি সোমবার নাগাদ দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তখন কেন্দ্রীয় বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সর্বশেষ - জাতীয়

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

সাদাপাথরে ফিরছে পর্যটকদের ভিড়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে : নাছির

আরব সাগরে বন্দর নির্মাণে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের প্রস্তাব

‘আবাবিল’ ড্রোন প্রকল্পে সংশ্লিষ্টতা: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞা

বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত নারী দল

ইরানের হামলায় সুর নরম, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর