সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

বিএনপি সরকার গঠন করলে গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস মাসুদুজ্জামানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের বন্দরে দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট সমাধানের অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, “নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় থেকেও আপনারা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যারা টাকা-পয়সা দিয়েছেন—জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে আর কোনো টাকা লাগবে না, আপনারা গ্যাস পাবেন।”

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মুছাপুর ইউনিয়ন এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, “যারা আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে—তারা দিক বা না দিক, আমরা আপনাদের পাশে আছি এবং গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছি।”

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চান তিনি। বলেন, “আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা যে ধর্মেরই হন—উনার জন্য দোয়া চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের সেবা করতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তিনি যেন সব বাধা পেরিয়ে মায়ের কাছে ফিরতে পারেন—এই দোয়া কামনা করছি।”

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ এর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ - জাতীয়

টানা বৃষ্টিতে জনদুর্ভোগ, পাঁচ দিন পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে

অভ্যন্তরীণ নির্বাচনে সহায়তার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য

জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের প্রস্তুতি শেষ, ৫ আগস্ট জাতির সামনে প্রকাশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট ও এমপিদের জোরালো চাপ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০

২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত; মাস্ক পরার তাগিদ

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু নিহত

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৯ নেতা-কর্মী গ্রেফতার

সম্প্রীতির বন্ধনে অটুট থাকবে বাংলাদেশ: ড. ইউনূস

প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় সভা ডাকার আহ্বান জামায়াত আমিরের