বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান : তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হয়েছেন অগণিত নেতাকর্মী। তারেক রহমানও বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে দলের নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশে শুভেচ্ছা জানাচ্ছেন।

সবকিছুর জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান নিজের ফেসবুকে দেওয়া পোস্টে লেখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন।

কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান। ’

 

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।

দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে অভিমুখে রওনা হয়েছেন তারেক রহমান।

বিমানবন্দর থেকে ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

নবীনগরে বিএনপি নেতা মুকুল গুলিবিদ্ধ

প্রতিরক্ষা ভেদ করে ইরানের ড্রোন হামলায় ‘বিস্মিত’ ইসরায়েল

জাফলংয়ে পর্যটক-স্থানীয়দের হাতাহাতি: ইউএনও’র দুঃখ প্রকাশ

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট ও এমপিদের জোরালো চাপ

‘ভারত আগুন নিয়ে খেলছে’, মন্তব্য পাকিস্তান আইএসপিআর মুখপাত্রের

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

এনসিপির মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝালকাঠিতে জনতার হাতে আটক দুই সমন্বয়ক

ঢাকায় ২৫৪ দুর্গাপূজা মণ্ডপে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা